Terms and Conditions
অ্যাকাউন্ট ও লগইন তথ্য
আপনার লগইন তথ্য (ইউজারনেম ও পাসওয়ার্ড) সম্পূর্ণ গোপন রাখতে হবে। লগইন তথ্য অন্য কারো সাথে শেয়ার করা শর্তাবলির লঙ্ঘন এবং এর ফলে অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে ও কোর্স এক্সেস বাতিল হয়ে যেতে পারে।
কনটেন্ট ডিস্ট্রিবিউশন ও মেধাস্বত্ব
যে কোনো কোর্স ম্যাটেরিয়ালস যেকোনোভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রতিটি কোর্সের পেছনে ইন্সট্রাক্টরের পরিশ্রম ও মেধা জড়িত — অননুমোদিত বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
কমিউনিটি আচরণবিধি
সাপোর্ট চ্যাট, গ্রুপ ডিসকাশন বা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর ভাষা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘনে গ্রুপ চ্যাটে মিউট করা হবে এবং বারবার লঙ্ঘনে অ্যাকাউন্ট টার্মিনেট করা হবে।
গ্রুপ ও কমিউনিটি ম্যানেজমেন্ট
মেম্বারশিপ সংক্রান্ত সকল সিদ্ধান্তের পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষের। কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো সময় যেকোনো সদস্যকে গ্রুপ থেকে অপসারণের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
রিফান্ড পলিসি
ক্রয়ের পর কোনো রিফান্ড প্রদান করা হয় না। এনরোল করার আগে কোর্সের প্রিভিউ ভিডিও ও বিবরণ ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ রইলো। (যেসব কোর্সে আলাদাভাবে মানি-ব্যাক গ্যারান্টি উল্লেখ আছে, সেগুলোর ক্ষেত্রে সেই শর্ত প্রযোজ্য।)
সাধারণ শর্তাবলি
কোর্স ক্রয়ের মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্ত মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
যোগাযোগ
যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: ফোন 09638991991 অথবা ইমেইল support@bizcareit.com