Biz Care IT
ডিজিটাল মার্কেটিং 23 Jun, 2026 ১ মিনিটের পড়া

Lead কতটা শক্তিশালী?

লিড জেনারেশন হলো এমন একটি প্রসেস যেখানে আপনি আপনার টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করেন — যাদের কাছে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট প্রমোট করতে চান। সাধারণত এই তথ্যের মধ্যে থাকে ইমেইল, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার।

লিড কেন এত গুরুত্বপূর্ণ?

ভাবুন তো — আপনার কাছে যদি ১০,০০০ মানুষের তথ্য থাকে যারা আপনার প্রোডাক্টে আগ্রহ দেখিয়েছে, তাহলে আপনি যেকোনো সময় তাদের কাছে পৌঁছাতে পারবেন। ফেসবুক এডের খরচ দিন দিন বাড়ছে, কিন্তু নিজের লিড লিস্টে মার্কেটিং করতে খরচ প্রায় শূন্য।

কীভাবে লিড সংগ্রহ করবেন?

ফ্রি ই-বুক, মাস্টারক্লাস, ডিস্কাউন্ট অফার — এগুলোর বিনিময়ে মানুষ স্বেচ্ছায় তাদের তথ্য দেয়। একবার লিড সংগ্রহ হয়ে গেলে ইমেইল মার্কেটিং, SMS বা WhatsApp-এর মাধ্যমে বারবার তাদের কাছে অফার পৌঁছে দিতে পারবেন।

মনে রাখবেন — যার কাছে যত বড় লিড লিস্ট, তার ব্যবসার ফাউন্ডেশন তত শক্ত।

ব্যবসা গ্রো করতে সাহায্য দরকার?

আমাদের টিমের সাথে একটি ফ্রি কনসালটেশন মিটিং বুক করুন।

মিটিং বুক করুন